নেতাজী সুভাষ বিদ্যানিকেতন স্কুল পরিদর্শনে বিধায়ক ডাঃ দিলীপ দাস, পুর কমিশনার শৈলেশ কুমার যাদব, এবং SDM অসীম সাহা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- শুক্রবার আগরতলার নেতাজী সুভাস বিদ্যানিকেতন স্কুল পরিদর্শন করেন বিধায়ক, ডাক্তার দিলীপ দাস, পুর নিগমের কমিশনার শৈলেশ কুমার যাদব,সদর মহকুমা শাসক অসীম সাহা, নবনির্মিত স্কুল কমিটির সদস্য সহ অন্যান্যরা। নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের পরিকাঠামো, তার পাশাপাশি মাঠ এবং স্কুল এলাকার বাউন্ডারি যাতে প্রতিনিয়ত লাগানো থাকে তারই সঠিক ব্যবস্থা করার জন্য পরিদর্শন করেন। এদিন বিদ্যালয়ের মিড ডে মিলের কি রকমের ব্যবস্থা রয়েছে সেগুলো পরিদর্শন করেন তার পাশাপাশি নেতাজী সুভাসচন্দ্র বিদ্যানিকেতনের পেছনে প্রায় ১০ কানির মতো জায়গা দখল করে রেখেছে সে জায়গাগুলো স্কুলের আয়ত্তে সরকারি নিয়ম অনুযায়ী কিভাবে আনা যায় সেই জায়গা ও পরিদর্শন করেন। এই দিন সংবাদমাধ্যম এর মুখোমুখি হয়ে পুরনিগম এর কমিশনার শৈলেশ কুমার যাদব বলেন নেতাজি সুভাষ বিদ্যানিকেতন বহু পুরানো বিদ্যালয় এই বিদ্যালয়ের অনেকগুলো সমস্যা রয়েছে সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় এবং বিদ্যালয়ের মাঠের পাশে জল জমে যায় সেই জল যাতে না জমে তার জন্য পাকা ড্রেন পৌরনিগম থেকে ব্যবস্থা করবেন বলে জানান তিনি।এদিকে নেতাজী সুভাষচন্দ্র বিদ্যানিকেতন রাজ্যের সুনাম অর্জিত বিদ্যালয় সে বিদ্যালয়ের পড়াশোনার পাশাপাশি পরিকাঠামোগত উন্নয়ন আরো কিভাবে বাড়ানো যায় সে দিকে লক্ষ্য রেখেই আজকের পরিদর্শন বলে জানান বিধায়ক ডাক্তার দিলীপ দাস।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...