Connect with us

Uncategorized

৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত হল অ্যাথলেটিক্স প্রতিযোগিতা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলা পুর নিগমের ৩৫ নং ওয়ার্ড এর উদ্যোগে স্বামী বিবেকানন্দের 159 তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর এডি নগর ময়দানে অ্যাথলেটিক্স প্রতিযোগিতার আয়োজন করা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এবং পশ্চিম জেলা সভাধিপতি অন্তরা সরকার দেসহ যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের আধিকারিকরা। এদিন ডক্টর মানিক সাহা বক্তব্য রাখতে গিয়ে বলেন শারীরিক ও মানসিক দিক দিয়ে তিনি খেলাধুলার সাথে জড়িত, কেননা উনার সময়কালে তিনি ক্রস কান্ট্রি রান থেকে শুরু করে অ্যাথলেটিক্স এর নানা ধরনের খেলাধূলার সাথে জড়িত ছিলেন বলে অভিমত ব্যক্ত করেন। তাছাড়া এদিন তিনি ৩৫ নং ওয়ার্ডের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতা যেন সার্বিকভাবে সফলতা পায় তার কামনা করেন। এদিনের অনুষ্ঠানে ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল লক্ষনীয়।