গোপন খবরের ভিত্তিতে চান্দিনামুড়া এলাকা থেকে উদ্ধার চুরির সামগ্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বেশ বহুদিন ধরেই রাজধানীতে চুরের উৎপাত নাকে দম ধরে আসছিল রাজধানীবাসীর। এমনকি রাজধানীর বাড়িঘরে চুরির ঘটনা সংঘটিত করার পরও থেমে নেই এরা চালিয়ে যাচ্ছিল অফিস আদালত ও বিভিন্ন সরকারী প্রতিষ্ঠানে। পুলিশকে জানানো হলেও পুলিশ তাদেরকে পাকড়াও করতে অক্ষম। কিন্তু কথায় আছে চুরের দশদিন আর গৃহস্থের একদিন সেই প্রবাদের বাস্তবায়ন হল আজ, জানা যায় গোপন খবরের ভিত্তিতে আগরতলা পশ্চিম থানার পুলিশ চাঁনদিনা মুড়া এলাকার অজিত দেবের বাড়িতে অভিযান চালায় পুলিশ, অভিযান চালিয়ে পুলিশ প্রচুর পরিমাণে চুরির সামগ্রী উদ্ধার করে এবং চুরির সামগ্রীর মধ্যে টিভি, জলের পাম্পের মেশিন, পাখা, জলের কল সহ আরো অন্যান্য সামগ্রী পাওয়া যায়।এদিন পুলিশ উদ্ধারকৃত সামগ্রীগুলও শিস্ করেন এবং তাদের গ্রেপ্তার করেন এবং তার পাশাপাশি আরও কয়েকজন যুবককে চোর সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসেন আগরতলা পশ্চিম থানায়। এদিন সংবাদমাধ্যমকে পুলিশ আধিকারীক পুলিশ ঘটনার তদন্ত করে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেবেন বলে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...