যথাযথ মর্যাদায় দিব্যাঙ্গ দিবস পালন অমরপুরে

Date:

জনতার কলম ত্রিপুরা অমরপুর প্রতিনিধিঃ- আজকের এই দিনে অসম্ভব বলতে কিছুই নেই। মানুষ আজ চাদে পাড়ি দিচ্ছে যা আদি যুগের মানুষরা কল্পনাই করতে পারতো না। ইচ্ছাশক্তি থাকলে সবই পারা যায়। বলা বাহুল্য যে আজকের এই ডটকমের যুগে বদলেছে অনেক কিছু তার পাশাপাশি শিক্ষাব্যবস্থা এবং তার পরিকাঠামোও। যে সকল মানুষের সবকিছুই রয়েছে সে সমাজে প্রতিষ্ঠিত অক্ষম, কিন্তু দেখা যাচ্ছে যার সবকিছু অক্ষত না থেকেও সে সমাজের প্রতিষ্ঠিত ব্যাক্তি হিসেবে পরিচিতি লাভ করছে। তাছাড়া আজকের দিনে দিব্যাঙ্গরা সাধারন ছেলেমেয়েদের সাথে টেক্কা দিয়ে এগিয়ে আসছে খেলাধুলা, পড়াশুনা সবদিক দিয়ে। আজকের এই দিনে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে রাষ্ট্রসংঘ দিনটিকে দিব্যাঙ্গ দিবস হিসাবে ঘোষনা দেন, তারই পরিপ্রেক্ষিতে আজ গোমতী জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবস উদযাপন করা হয় অমরপুর মহকুমার অন্তর্গত থাকছড়া এসবি স্কুলে। শনিবার এই দিবসে উপস্থিত ছিলেন মহকুমা বিধায়ক সহ মহাকুমা বিদ্যালয় পরিদর্শক এবং অন্যান্য অতিথিবর্গরা। তাছাড়া এই দিবসে কেন্দ্র করে দিব্যাঙ্গ দের মধ্যে অনুষ্ঠিত হয় বিভিন্ন খেলাধুলা। এইদিন অমরপুর করবুক ও অম্পি থেকে প্রায় 61 জন দিব্যাঙ্গ ছেলেমেয়ে অংশগ্রহণ করেন এবং নিজেদের প্রতিভার ছাপ রাখেন।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...