Uncategorized
ত্রিপুরাই দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে এই প্রকার অ্যাপ লঞ্চ হয়েছে
জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:- শুক্রবার রাজ্য সচিবালয়ে ন্যাশনাল জেনেরিক ডকুমেন্ট রেজিস্ট্রেশন সিস্টেম এবং জিপিএস বেস্ট মোবাইল অ্যাপ্লিকেশন ফর ফরেস্ট পাট্টা ল্যান্ড ডেমারকেশন অ্যাপসের শুভ সূচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং। ভার্চুয়াল ভাবে বোতাম টিপে এদিন দুটি অ্যাপস এর শুভ উদ্বোধন করেন। উপস্হিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবসহ, রাজস্ব মন্ত্রী এন সি দেববর্মা . এদিন মুখ্যমন্ত্রী বিপ্লব উমার এবং বক্তব্য রাখতে গিয়ে বলেন ত্রিপুরা আজ সমস্ত ক্ষেত্রেই এগিয়ে চলেছে। আজ ত্রিপুরাবাসীর জন্য গর্বের দিন। এ রাজ্যে ৩২% জনসংখ্যা জনজাতিদের। পাট্টাপ্রাপক জনজাতিরা জমি সংক্রান্ত বিভিন্ন সমস্যার সমাধান করতে না পারায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়ে আসছিল। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিল জনজাতিরা কিন্তু এই বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করায় এখন এই সুবিধাও পাবে রাজ্যের জনজাতিরা। তাছাড়া এই ঘটনা জনজাতিদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর ভালবাসা প্রদর্শণ করে। জিপিএস নির্ভর, ত্রিপুরা বনাধিকার অ্যাপ নিচু স্তর পর্যন্ত দুর্নীতি রুখতে দারুনভাবে কার্যকরী হবে। ত্রিপুরাই দেশের মধ্যে প্রথম রাজ্য যেখানে এই প্রকার অ্যাপ লঞ্চ হয়েছে। জনজাতিদের জমির অধিকার সুনিশ্চিত করতে এটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে অভিমত ব্যাক্ত করেন .
