সরকারী কর্মচারীদের রাজ্য সরকারের প্রতি বিশ্বাস ফিরছে- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলায় নজরুল কলাক্ষেত্রে বিবেকানন্দ বিচার মঞ্চ দ্বারা আয়োজিত হয় বনমালীপুরের পেনশনারদের সঙ্গে নিয়ে অনুষ্ঠিত হয় একটি সভা। এদিনের সভায় সরকারের বিভিন্ন কর্মসূচি ও সরকারি কর্মচারীদের সার্বিক বিকাশে সরকারের ভাবমূর্তি নিয়ে বিশেষ সদর্থক আলোচনা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, টি বোর্ডের চেয়ারম্যান সন্তোষ সাহা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ২৫ বছরের দুর্দশার কালে সাধারণ জনগণ থেকে শুরু করে, সরকারি কর্মচারী সকলেই তাঁদের প্রাপ্য থেকে বঞ্চিত হয়েছেন। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সপ্তম পে কমিশন চালু করেছে কর্মচারীদের স্বার্থে। বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সকলের মধ্যে রাজ্য সরকারের প্রতি সেই বিশ্বাস আবার ফিরে এসেছে বলে অভিমত ব্যক্ত করেন তিনি। এদিনের সভায় পেনশনারদের পাশাপাশি সরকারী কর্মচারীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...