বিগত সরকারের ব্যর্থতা ও ভ্রান্ত নীতির ফলে এক অংশ সন্ত্রাসের মত বন্ধা পথে চালিত হতে বাধ্য হয়েছিলেন- মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম ত্রিপুরা অমরপুর প্রতিনিধিঃ- অমরপুর মোটরস্ট্যান্ড এলাকায় আসন্ন পুর নিগম ও নগর পঞ্চায়েত নির্বাচনে ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থীদের সমর্থনে এক জনসভার আয়োজন করা হয়। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন বিগত সরকারের অব্যবস্থাজনিত ব্যর্থতা ও ভ্রান্ত নীতির ফলে অনিশ্চিত ভবিষ্যতের মুখাপেক্ষি এক অংশ সন্ত্রাসের মত বন্ধা পথে চালিত হতে বাধ্য হয়েছিলেন। এক সময়ের সন্ত্রাস কবলিত ডম্বুর বর্তমানে আধুনিকতর পর্যটন কেন্দ্র রূপে রাজ্যের আর্থিক সমৃদ্ধির অন্যতম ভূমি। ত্রিপুরার কুখ্যাত ড্রাগ মাফিয়াদের নিরাপদ আশ্রয় দিয়ে তাদের অর্থে ত্রিপুরার মাটির একটা অংশকে উত্তপ্ত করতে চাইছে। গ্রামে সামান্য মাছের পোনা বন্টনে যেখানে মারপিট হত, বর্তমানে মোদীজির আন্তরিকতায় একদিনে ১ লক্ষ ৪৮ হাজার ঘর বন্টিত হয়। অমরপুরে ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থীদের পক্ষে অমরপুরবাসীদের মূল্যবান মতাধিকার রাজ্যের বিকাশের ধারায় আরও গতি আনবে বলে অভিমত ব্যক্ত করেন।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...