Connect with us

Uncategorized

বাড়ি বাড়ি প্রচারে আগরতলা ১৬নং ওয়ার্ডের বিজেপি প্রার্থী দীপক মজুমদার

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- আগরতলার পৌরনিগম এর ১৬ ওয়ার্ডের প্রার্থী দীপক মজুমদার এবার বিজেপি মনোনীত প্রার্থী পৌরনিগম নির্বাচনে 51 টি আসনের মধ্যে প্রত্যেকটি আসনেই জিতবেন বলে জানান প্রার্থী দীপক মজুমদার। মঙ্গলবার 16 নম্বর ওয়ার্ডের প্রচার অভিযানে বের হয় তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বাম শাসিত আমলে পৌরনিগমের তথ্য তুলে ধরেন এবং কিভাবে পৌরনিগম এর ওয়ার্ল্ড বাড়িয়েছে তৎকালীন সিপিআইএম সরকার সে কথাও বলেন তিনি। বর্তমান সরকার পুরোপুরি ভাবে পৌরনিগমের কাজকর্মে কোন ধরনের খামতি যাতে না থাকে তার জন্য হাত খুলে কাজ করার অধিকার দিয়ে দিয়েছে সরকার আর পৌরনিগম এর আর্থিক দিক দিয়ে কোন রকমের অসুবিধা নেই বললে ও জানান তিনি। পৌরনিগম নির্বাচনে জয়ী হবার পর এলাকার জনগণের প্রত্যাশা পূরণ করবে এবং যেসমস্ত উন্নয়নমূলক কাজ রয়েছে সেগুলো কে বিশেষ ভাবে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে জানান বি জে পি মনোনীত প্রার্থী দীপক মজুমদার।