Connect with us

Uncategorized

ভারত-বাংলাদেশ সীমান্তে দুই দেশের জওয়ানদের মধ্যে দীপাবলি উৎসব পালন আখাউড়া চেকপোস্টে

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- দীপাবলি উপলক্ষ্যে সীমান্তে মিষ্টি বিতরণ করলেন ভারত–বাংলাদেশের জওয়ানরা। আগরতলার আখাউড়া সীমান্ত এলাকায় বিএসএফ এবং বিজিবি’র জওয়ানরা বৃহস্পতিবার একে অপরকে মিষ্টিমুখ করিয়ে আনন্দ উপভোগ করেন। এদেশের সঙ্গে প্রতিবেশী দেশ বাংলাদেশের সুসম্পর্ক বহুদিনের। প্রতি বছরই দীপাবলি, দোল উৎসব, রাখি বা বিজয়া দশমীর দিন এই আয়োজন করেন ভারত–বাংলাদেশ সীমান্তে। দু’‌দেশের জওয়ানরা একে অপরকে মিষ্টিমুখ করে শুভেচ্ছা বিনিময় করেন। দীপাবলির দিন ফের সেই দৃশ্য ধরা পড়েছে। দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক যেন আরও একধাপ এগিয়ে গেল বৃহস্পতিবার,ভারত–বাংলাদেশ সীমান্তের একাধিক এলাকায় দু’‌দেশের সেনাদের মধ্যে মিষ্টি বিতরণ করে শুভেচ্ছা বিনিময় করা হয়। ভারতীয় জওয়ানদের মধ্যে এই প্রথা বহুদিন ধরেই চলে আসছে। সাধারণতন্ত্র দিবস এবং ইদের দিনও ভারতের জওয়ানরা বাংলাদেশ ও পাকিস্তানের জওয়ানদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। এদিন আখাউড়া সীমান্ত বিএসএফ এর আইজি সুসান কুমার নাথ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান প্রত্যেক বছর এই অনুষ্ঠান করা হয় এবং দুই দেশের মধ্যে সৌভ্রাতৃত্বের সম্পর্ক যাতে অটুট থাকে তারা আহ্বান করেন তিনি।