Connect with us

Uncategorized

বিধায়কদের পেনশন ভাতা নিয়ে নতুন সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রীসভা

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের বিধায়কদের বিধায়ক পদ নিয়ে মন্ত্রিসভায় নতুন সিদ্ধান্ত গৃহীত হল আজ রাজ্য বিধানসভায়। যারা বর্তমানে সদস্য রয়েছেন বা যারা ভবিষ্যতে বিধানসভার সদস্য হবেন তাকে বিধায়ক পদের বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার জন্য ন্যূনতম একটি মেয়াদকাল সম্পূর্ণ করতে হবে । মন্ত্রিসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরবর্তী সময়ে সেই বিধায়ক যদি পুনরায় নির্বাচিত হয়ে বিধানসভার সদস্য হয়ে আসতে না পারেন তিনি তার বিধায়ক পদের সমস্ত সুযোগ সুবিধা , ভাতা বা পেনশন পাবেন । আজ সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা জানান । এদিন তিনি আরও জানান , বিগত সরকারের সময়ে নিয়ম ছিলো কেউ যদি ৪ বছর তার বিধায়ক পদে বহাল থাকেন এবং পরবর্তী সময় নির্বাচনে হেরে গিয়ে বিধানসভার সদস্যপদ ধরে রাখতে না পারেন তবুও তার সমস্ত রকম সুযোগ সুবিধা , ভাতা এবং পেনশন ভোগ করতে পারতেন । সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি মন্ত্রী জানান , বর্তমান সরকার গঠিত হওয়ার পর সেই নিয়মে সংশোধন আনা হয়েছিলো এবং নতুন নিয়মানুসারে একদিনের জন্য বিধায়ক থাকলেই বিধায়ক পদের সমস্ত সুযোগ সুবিধার সংস্থান ছিলো । আজ মন্ত্রিসভার সিদ্ধান্তক্রমে সেই নিয়মের আরও কিছুটা সংশোধন করা হয় । নতুন নিয়মানুসারে বিধায়কদের বিধায়কপদে পরবর্তী নির্বাচন পর্যন্ত ন্যূনতম একটি মেয়াদকাল সম্পূর্ণ করতে হবে । তারপর সে যদি হেরে গিয়ে বিধানসভার সদস্য নাও হতে পারেন তবুও সে বিধায়ক পদের সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারবেন। তাছাড়া এদিন তিনি রাজ্যের বেকারদের জন্য মন্ত্রীসভায় গৃহিত সিদ্ধান্ত নিয়ে বলেন দক্ষিন ত্রিপুরার অধীন সাব্রুমের অতিরিক্ত জেলা দায়রা আদালতে ১২ টি পোস্ট তৈরী করা হয়েছে বলে জানান এবং এর দ্বারা রাজ্যের বেকার যুবক যুবতীরা উপকৃত হবেন বলে আশা ব্যাক্ত করেন।