Connect with us

Uncategorized

সেবা ও সমর্থন নামক কর্মসূচির অঙ্গ হিসাবে পুকুর সাফাই কর্মসূচি বিজেপি সদর জেলা কমিটির

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে 20 দিন যাবত সেবা ও সমর্থন নামে কর্মসূচি হাতে নিয়ে বিভিন্ন কর্মসূচি পালন করে চলছেন। বুধবার ৬ আগরতলা মন্ডলের অন্তর্গত ১২ নং ওয়ার্ডে রাধানগর এলাকায় “সেবা ও সমর্পণ” কর্মসূচির অঙ্গ হিসাবে শ্রী শ্রী রাধামাধব মন্দিরের সামনে পুকুর সাফাই কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি সদর জেলা কমিটি। রাধামাধব মন্দিরের সামনে বিগত বহুবছর ধরে যে পুকুরটি খুবই খারাপ অবস্থায় ছিল সেটাকে সদর জেলা কমিটি সাফাই করে জনগণ যাতে কাজ করতে পারে তার ব্যবস্থা করছেন। শারদীয়া দুর্গা উৎসবের পরে পুকুরে চারিপাড়া বাদ দেওয়ার কাজ করা হবে যাতে করে জনগণ এই পুকুরের জল ব্যবহার করতে পারে তার জন্য সরকারিভাবে তা করা হবে বলে জানান অসিম সাহা বিজেপি সদর জেলা কমিটির সাধারণ সম্পাদক।