রেলে কাটা পরে মৃত্যু মাঝ বয়সী এক মহিলার

Date:

জনতার কলম ত্রিপুরা তেলিয়ামুড়া প্রতিনিধি:- মৃত্যুর ঘটনা যেনো পিছু ছাড়ছে না তেলিয়ামুড়া এলাকা জুড়ে , প্রতিনিয়ত কোথাও না কোথাও মৃত্যুর খবর শোনা যায়। আবারো রেলের কাটা পরে মৃত্যু হল মাঝ বয়সী এক মহিলার। ঘটনা তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা মেলাপাথর রেলগেইট সংলগ্ন এলাকায় । ঘটনার বিবরণে জানা যায় আজ দুপুর আনুমানিক ১২ টা নাগাদ মাইগঙ্গা মেলাপাথরের রেলগেইট সংলগ্ন এলাকার এলাকাবাসীরা একটি বাচ্চা সহ মাঝ বয়সী মহিলার দেহ ক্ষত-বিক্ষত অবস্থায় রেল রাস্তার উপর পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে তেলিয়ামুড়া থানায় খবর দেয় খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে ছুটে যায় এবং সঙ্গে সঙ্গে ছুটে যায় তেলিয়ামুড়া রেল পুলিশ পরবর্তী সময় । এলাকাবাসীরা বাচ্চাটির অবস্থা আশংকা জনক দেখে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে,বর্তমানে বাচ্চাটির চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে । সংবাদ লেখা পর্যন্ত মহিলার কোনো নাম জানা না গেলেও এই মহিলার স্বামীর নাম মৃত শংকর দাস বলে এলাকার স্থানীয় লোকজনের অভিমত। এই মহিলার স্বামী দীর্ঘ কয়েক মাস আগে মারা গেছে বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে , তবে কোথা থেকে বা কিভাবে এই মহিলার মৃত্যু হল তা এখনো স্পষ্ট জানা যায়নি তবে পুলিশ একটি মামলা নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে এখন দেখার বিষয় তদন্তে কি বেরিয়ে আসে।।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...