মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

Date:

জনতার কলম প্রতিনিধি:- মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপিণী , বছর ঘুরলেই বিধানসভা ভোট। এসময় হঠাৎ গুজরাটের মুখ্যমন্ত্রীr পদ থেকে আচমকাই ইস্তফা তাকে লাগিয়ে দিল রাজনৈতিক মহলে। রাজভবনে দিয়ে রাজ্যপালের হাতে ইস্তফাপত্র তুলে দিলেন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপিণী। কেন এমন সিদ্ধান্ত? সাংবাদিকদের প্রশ্নোত্তরে খোলসা করেননি গুজরাটের সদ্য পদত্যাগী মুখ্য়মন্ত্রী। কিন্তু এদিন সাংবাদিক সম্মেলনে বিজয় রূপাণি বলেন, ‘সময়ের সঙ্গে সঙ্গে দলের নেতা দায়িত্ব বদলে যায়। দল যে দায়িত্ব দেয়, নেতারা সেই দায়িত্ব মনোযোগ সহকারে পালন করে থাকেন। এটাই ভারতীয় জনতা পার্টির বিশেষত্ব। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর এবার সংগঠনে কাজ করতে চাই। দল যেমন নির্দেশ দেবে, তেমনভাবেই কাজ করব’ বলে জানান তিনি। তাছাড়া দিন কয়েক আগে বিজেপি শাসিত কর্নাটকেও কিন্তু মুখ্য়মন্ত্রী বদল হয়েছে। ‘দলের নির্দেশ’ মেনে পদত্যাগ করেছেন বিএস ইয়েদুরাপ্পা। ২০২২-র ডিসেম্বরে বিধানসভা ভোট গুজরাটে। তার আগে ফের একই ঘটনা ঘটল খোদ মোদী রাজ্যের। কেন? সূত্রের খবর, গোষ্ঠীকোন্দল নয়, বরং কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশেই মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন বিজয় রূপাণি। দিল্লির থেকে গুজরাটে এসেছেন ‘মোদি-অমিত শাহ’-র প্রতিনিধি ভূপিন্দর যাদব। মুখ্যমন্ত্রীর ইস্তফার আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠকেও ছিলেন তিনি। যদিও এ বিষয়ে সরকারিভাবে বিজেপির তরফে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...