Connect with us

Uncategorized

প্রদেশ বিজেপি কার্যালয় অনুষ্ঠিত হলো ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার কার্যকারীনি বৈঠক

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি প্রদেশ মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়। নারী শক্তি আছে বলেই দল আরো বেশী শক্তিশালী।সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই ধরনের বৈঠক করা হয় বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, মহিলা মোর্চার প্রদেশ সভানেত্রী ঝর্ণা দেববর্মা সহ প্রদেশ নেতৃত্ব। প্রদেশ বিজেপি সভাপতি ডাঃ মানিক সাহা জানান রাজ্য কার্যকারিণী বৈঠক শেষে জেলা ও মণ্ডল গুলিতে কার্যকারিণী বৈঠক হয়। সাতটি মোর্চায়ও অনুরূপ ভাবে কার্যকারিণী বৈঠক হয়। এদিন মহিলা মোর্চার সাংগঠনিক বৈঠক হয়েছে। তিন মাস অন্তর অন্তর এধরনের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয়ে থাকে। রাজনৈতিক, অর্থনৈতিক সিদ্ধান্ত গুলি কি কি বাস্তবে রুপায়িত হয়েছে তা নিয়ে আলোচনা করা হয়। আগামী তিন মাসের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংগঠনিক প্রস্তাব রাখা হবে। নারী শক্তি আছে বলেই দল আরো বেশী শক্তিশালী। মূলত সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই ধরনের বৈঠক করা হয় বলে জানান তিনি।