পুরনিগমের প্রাক্তন কাউন্সিলদের পক্ষ থেকে পুরনিগম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান

Date:

জনতার কলম ত্রিপুরা , আগরতলা , প্রতিনিধি :- সম্প্রতি দ্বিতীয় এবং তৃতীয় ডিপি আর ভক্ত ৬১৪৩ টি ঘরের তালিকা বাতিলের জন্য দেওয়া হয়েছে। মঙ্গলবার এরই পরিপ্রেক্ষিতে আগরতলা পুরনিগমের প্রাক্তন কাউন্সিলদের পক্ষ থেকে আগরতলা পুরনিগম কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করা হয়। ডেপুটেশনের পর প্রতিনিধিদলের প্রাক্তন ডেপুটি মেয়র সমর চক্রবর্তী জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় পুর নিগম এলাকার যাদের ঘর দেওয়া হয়েছিল তাদের মধ্যে ৬,১৪৩ টি ঘর বাতিল করার জন্য একটি নোটিশ বের হয়েছে। বিষয়টি আগামী ১১ জুনের মধ্যে জানানোর জন্য বলা হয়েছে। তাই মানবিক দৃষ্টিভঙ্গির সাথে বিবেচনা করার পর ইতিমধ্যে বাতিল না করার জন্য দাবি জানানো হয়েছে। কারণ ঘর প্রাপকরা গরিব অংশের মানুষ। আগরতলা পুর নিগমের কমিশনার সিদ্ধার্থ সিব জয়সওয়ালকে বিষয়টি জানানো হয়েছে যাতে ১১ জুন সময় সীমা বাতিল করার জন্য। প্রত্যেক ঘরে প্রাপককে ব্যক্তিগতভাবে নোটিশ দিতে হবে। আগামী দেড় থেকে দুই মাস সময়সীমা বাড়িয়ে দিতে হবে ঘর প্রাপকদের বলে জানান তিনি।

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...