শুরু হয়েছে চলতি বছরের ধান ক্রয় , ১৯ টি সেন্টারে মাধ্যমে ধান ক্রয় করা হবে- মনোজ

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার থেকে রাজ্যে চলতি বছর ধান ক্রয় শুরু হয়েছে। মঙ্গলবার উদয়পুর এবং সোনামুড়া ধান ক্রয় করা হয়। চলতি বছর ধান ক্রয় করার লক্ষ্যমাত্রার কুড়ি হাজার নেওয়া হয়েছে। ১৯ টি সেন্টারে মাধ্যমে ধান ক্রয় করা হবে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে একথা জানান খাদ্যমন্ত্রী মনোজ কান্তি দেব। তিনি বলেন, ১৮৬৮ টাকা করে প্রতি কুইন্টাল ধান ক্রয় করা হচ্ছে। বিগত দিনের তা এক হাজার টাকা কুইন্টাল ছিল। ফলে কৃষকরা উৎসাহিত হচ্ছে। এর সাথে জড়িয়ে আছে রাজ্যের ৩৫ হাজার কৃষক। কিন্তু বর্তমান সরকারের এটা একপ্রকার ঐতিহাসিক সিদ্ধান্ত বলে চলে। আগামী দিন সরকারি ধরনের ধান ক্রয় করা চলবে বলে জানান তিনি। মঙ্গলবার আগরতলার মহাকরণে একান্ত সাক্ষাৎকারে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান তিনি।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...