Uncategorized
শাসক দলে ভাংগন অব্যাহত, বিজেপি ছেড়ে তিপ্রামথায় যোগদান ৩৫
জনতার কলম প্রতিনিধি, ত্রিপুরা, আগরতলাঃ- আসন্ন এডিসি নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যে চলছে দলত্যাগের হিড়িক। আর এই ভাংগন অব্যাহত রয়েছে শাসক দল থেকেই। রাজ্যের জনজাতি অংশের মানুষরা যেন শাসক দলের উপর আস্থা রাখতে পারছেন না। তাই এরা রাজ্যের জনজাতি অংশের মানুষরা জনজাতি অংশের মানুষদের স্বার্থে কাজ করার লক্ষ নিয়ে এবং গ্রেটার তিপ্রাল্যান্ডের আন্দোলনে মহারাজার হাত শক্ত করার লক্ষে বিজেপি বাগমা মন্ডল কমিটির জনজাতি মোর্চার ৩৫ জন কর্মকর্তা মহারাজার তিপ্রামথা দলে যোগদান করেন এবং রাজ্যের পিছিয়ে পড়া জনজাতি অংশের মানুষ ও রাজ্যের উন্নতি সাধনে কাজ করার জণ্য প্রতিজ্ঞাবদ্ধ হন। দলত্যাগীদের দলীয় পতাকা দিয়ে বরন করে নেন তিপ্রামথা দলের মুখপাত্র এন্টনী দেব্বর্মা।
