ভারত সফরে ভিয়েতনাম প্রেসিডেন্ট, দিল্লিতে মোদির সঙ্গে বৈঠক আজ

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- ভিয়েতনামের প্রেসিডেন্ট তো লাম তিন দিনের রাষ্ট্রীয় সফরে আজ বিহারের বোধগয়ায় পৌঁছেছেন। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। সফরকালে প্রেসিডেন্ট তো লাম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট মহাবোধি মন্দিরে প্রার্থনা করবেন এবং বোধগয়ার ভিয়েতনামিজ মঠ পরিদর্শন করবেন। তাঁর সফরকে কেন্দ্র করে বোধগয়া ও গয়াজিতে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

প্রেসিডেন্ট তো লামের সঙ্গে উচ্চপর্যায়ের একটি প্রতিনিধি দল রয়েছে, যেখানে ভিয়েতনাম সরকারের একাধিক মন্ত্রী ও শীর্ষ আধিকারিকের পাশাপাশি একটি শক্তিশালী ব্যবসায়ী প্রতিনিধিদলও রয়েছে। আজই তিনি দিল্লিতে পৌঁছবেন। আগামীকাল রাষ্ট্রপতি ভবনের প্রাঙ্গণে তাঁকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে।

এরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রেসিডেন্ট তো লামের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক ছাড়াও আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে আলোচনা হওয়ার কথা রয়েছে। সন্ধ্যায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও তাঁর বৈঠক নির্ধারিত রয়েছে। এছাড়াও অন্যান্য ভারতীয় বিশিষ্ট ব্যক্তিরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্ট তো লাম মুম্বাই সফরে যাবেন। পররাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, গত মাসে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটি তাঁর প্রথম ভারত সফর। উল্লেখ্য, ভারত ও ভিয়েতনামের মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্ক দীর্ঘদিনের, যা সময়ের সঙ্গে আরও গভীর হয়েছে।

এই সফরটি এমন এক সময়ে হচ্ছে, যখন দুই দেশ তাদের সম্পর্ককে ‘কমপ্রিহেনসিভ স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত করার ১০ বছর পূর্তি উদযাপন করছে। এই সফরের মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে এবং সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে মনে করা হচ্ছে।

More like this
Related

বঙ্গ জয়ের নায়ক বিপ্লব দেব, আগরতলায় ধুমধাম সংবর্ধনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী...

রাহুল রায়ের মৃত্যুর তদন্তে নিরপেক্ষতার বার্তা সিএম মানিক সাহার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর ত্রিপুরার রাজনৈতিক...

গ্রেফতার বিতর্কে বাড়ছে অস্থিরতা, তিপ্রা মথার বন্‌ধে অচল জনজীবন

তিপ্রা মথার যুব সংগঠনের ডাকা ১২ ঘণ্টার বন্‌ধে মঙ্গলবার...