Connect with us

দেশ

ভারত থেকে হজ ২০২৬ যাত্রা শুরু, প্রথম দফায় ৩৭১ হাজি সৌদি আরবে রওনা

Published

on

জনতার কলম ওয়েবডেস্ক :- হজ ২০২৬ উপলক্ষে ভারত থেকে বার্ষিক পবিত্র যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। আজ নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম দফায় ৩৭১ জন হাজি সৌদি আরবের মক্কার উদ্দেশ্যে রওনা দেন।

প্রথম উড়ানটির সূচনা করেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রকের সচিব ড. শ্রীবৎস কৃষ্ণ। যাত্রার আগে হাজিদের উদ্দেশে তিনি শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁদের যাত্রা যেন নিরাপদ, নির্বিঘ্ন ও আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ হয়।

এদিকে, দিল্লি হজ কমিটির চেয়ারপার্সন কাউসার জাহান বলেন, হাজিদের সুবিধার জন্য সমন্বিতভাবে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে হজযাত্রীদের জন্য পরিষেবা ক্রমাগত উন্নত করা হচ্ছে এবং সরকার তাঁদের যাত্রাকে সহজ, আনন্দদায়ক ও স্বাচ্ছন্দ্যময় করতে সবরকম চেষ্টা চালাচ্ছে।

অন্যদিকে, সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুও সকল হাজিদের শুভেচ্ছা জানিয়ে বলেন, হজযাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

 

Continue Reading
Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply