Connect with us

Uncategorized

বাড়ি ফাঁকা পেয়ে দুষ্কৃতীদের তাণ্ডব, লকার ভেঙে নগদ লুট

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানী আগরতলা ভাটি অভয়নগর এলাকায় গভীর রাতে সংঘটিত এক দুঃসাহসিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে দুষ্কৃতীরা জানালার রড কেটে ঘরে ঢুকে নগদ ১ লক্ষ ১০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় বলে অভিযোগ।

পরিবারের দাবি, কষ্টার্জিত সঞ্চয়ের এই অর্থ হারিয়ে তাঁরা কার্যত দিশেহারা হয়ে পড়েছেন। জানা যায়, ঘটনার সময় পরিবারের সদস্যরা বাড়ির বাইরে ছিলেন। পরে ফিরে এসে তাঁরা দেখেন ঘরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় পড়ে রয়েছে এবং আলমারির লকার ভাঙা। সঙ্গে সঙ্গেই থানায় খবর দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, দুষ্কৃতীরা আগে থেকেই বাড়ির পরিস্থিতি সম্পর্কে রেকি করেছিল। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে ভাটি অভয়নগর এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। তাঁরা রাতের টহলদারি বাড়ানোর দাবি জানিয়েছেন। পুলিশের পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে, খুব শিগগিরই অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

ঘটনার পর এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বাসিন্দারা নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি তুলেছেন।

Continue Reading