সরকারি সুবিধা সময়মতো পৌঁছচ্ছে কিনা খতিয়ে দেখলেন সুধাংশু দাস

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আজ রাজ্য অতিথিশালার কনফারেন্স হলে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে পশ্চিম ত্রিপুরা জেলার জেলা ভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, মৎস্য দপ্তর এবং তপশিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাশু দাস।

এদিন সংশ্লিষ্ট তিন দপ্তরের পশ্চিম ত্রিপুরা জেলার সকল দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ও জনপ্রতিনিধিরা বৈঠকে অংশগ্রহণ করেন। ২০২৫–২৬ অর্থবর্ষে জেলার যেসব সুবিধাভোগী বিভিন্ন প্রকল্পের আওতায় রয়েছেন, তাঁদের কাছে নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারি সুযোগ-সুবিধা পৌঁছাচ্ছে কিনা, সে বিষয়টি খতিয়ে দেখেন মন্ত্রী।

মন্ত্রী বিভিন্ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের ওপর জোর দেন। তিনি নির্দেশ দেন, প্রকল্পগুলির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে যাতে প্রকৃত উপভোক্তারা সরাসরি উপকৃত হন এবং কোনও ধরনের প্রশাসনিক বিলম্ব না ঘটে, তা নিশ্চিত করতে হবে।

বৈঠকে প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রে সম্ভাব্য সমস্যা ও চ্যালেঞ্জ নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং সেগুলির দ্রুত সমাধানের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সরকার জনকল্যাণমূলক প্রকল্পগুলিকে আরও গতিশীল ও ফলপ্রসূ করে তুলতে বদ্ধপরিকর বলেও মন্ত্রী উল্লেখ করেন।

More like this
Related

মোহনপুরে চিন্ময়ী মূর্তি প্রতিষ্ঠা, মোহন ভাগবতের উপস্থিতিতে কুম্ভাভিষেক

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার মোহনপুরে এক...

ঘর পুড়িয়ে লুট, পরিবারকে আশ্বাস মুখ্যমন্ত্রীর—নতুন বাড়ি দেবে সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- কচুবাড়িতে নির্বাচনের পর...

গড়িয়া পূজার উৎসবে মুখর ত্রিপুরা, নাজিরপুকুরে মেয়রের মঙ্গল কামনা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মঙ্গলবার ত্রিপুরা জুড়ে...

সুখ-সমৃদ্ধির প্রার্থনায় গারিয়া পূজায় মেতেছে ত্রিপুরাবাসী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরাজুড়ে আজ গারিয়া...