ভারত–বাংলাদেশ সম্পর্কের নতুন গতি, ১৮ মাস পর বাস পরিষেবা পুনরায় চালু

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘ ১৮ মাস বন্ধ থাকার পর পুনরায় চালু হলো আন্তঃদেশীয় “আগরতলা–ঢাকা–কলকাতা” এবং “কলকাতা–ঢাকা–আগরতলা” বাস পরিষেবা। আজ আগরতলার আখাউড়া চেকপোস্টে কলকাতা থেকে ঢাকা হয়ে আগত বাসটির যাত্রীদের উষ্ণ অভ্যর্থনা জানিয়ে স্বাগত জানান রাজ্যের পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী।

মন্ত্রী বলেন, মৈত্রী ও সহযোগিতা ছাড়া উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়। পারস্পরিক আস্থা, বোঝাপড়া ও সহযোগিতার ভিত্তিতেই দুই প্রতিবেশী দেশের সম্পর্ক আরও গভীর ও মজবুত হয়। তাঁর কথায়, “আগরতলা–ঢাকা–কলকাতা” বাস পরিষেবা দুই দেশের বন্ধুত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির পথে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

তিনি আশা প্রকাশ করেন, এই পরিষেবা পুনরায় চালুর মধ্য দিয়ে ভারত ও বাংলাদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সাংস্কৃতিক বিনিময় বৃদ্ধি পাবে। যাত্রীদের উদ্দেশে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, তাঁদের এই যাত্রা যেমন সফল হোক, তেমনি দুই দেশের শান্তি ও উন্নয়নের অভীষ্ট লক্ষ্যও পূরণ হোক।

বাস পরিষেবা পুনরায় চালু হওয়ায় যাত্রী ও সংশ্লিষ্ট মহলে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই উদ্যোগ সীমান্তবর্তী অঞ্চলের বাণিজ্য, পর্যটন ও পারস্পরিক যোগাযোগ বৃদ্ধিতে নতুন গতি সঞ্চার করবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

বাঁশ শিল্পে প্রধানমন্ত্রীর জোর, গর্বিত ত্রিপুরা: মানিক সাহা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’ থেকে পর্যটন পর্যন্ত—ব্যস্ত দিন রাজ্যপালের বক্সানগর সফর

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র...

‘মন কি বাত’-এ ত্রিপুরার বাঁশশিল্পের প্রশংসায় মোদি

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর জনপ্রিয়...