প্রণামী বাক্স ভেঙে টাকা ও স্বর্ণের টিপ লুট, এডি নগরের মন্দিরে চাঞ্চল্য

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-শহরে চুরির ঘটনা যেন একের পর এক বেড়েই চলেছে। এবার চোরের দল হানা দিলো এডি নগর রামকৃষ্ণ সেবা সমিতির মন্দিরে। শুক্রবার গভীর রাতে মন্দিরের দরজা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। দুটি প্রণামী বাক্স ভেঙে টাকা-পয়সা লুট করে তারা। এমনকি মা শারদা দেবীর কপালের স্বর্ণের টিপও নিয়ে যায়। শুধু তাই নয়, মন্দিরের ভেতরের জিনিসপত্র উলট-পালট করে ফেলে রেখে যায়।

শনিবার সকালে মন্দিরের পুরোহিত প্রথমে বিষয়টি লক্ষ্য করেন এবং পুলিশকে খবর দেন। এডি নগর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, শুক্রবার রাতের কোনো একসময় এই চুরির ঘটনা ঘটে।

ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, শহরে প্রায়ই চুরি-ডাকাতির ঘটনায় দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হলেও তাতে কোনো হেরফের হচ্ছে না। বরং চোরের দল আরও বেপরোয়া হয়ে উঠছে। এবার ধর্মীয় স্থানকেও রেহাই দেয়নি তারা। এডি নগর থানার পুলিশ চুরির ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...