রক্তদানে প্রজাপিতা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী, মৃত্যুবার্ষিকীতে মানবিকতার বার্তা

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজযোগিনী প্রকাশ মনির ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রজাপিতা ঈশ্বরীয় ব্রহ্মকুমারী সংস্থার উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সংস্থার রামনগর পাঁচ নম্বর রোডস্থিত কার্যালয়ে আয়োজিত রক্তদান শিবিরে বহু ভাই-বোন অংশ নেন।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সহ অন্যান্য অতিথিরা। মেয়র রক্তদাতাদের প্রশংসা করে বলেন, “যারা রক্তদান করছেন তারা মানব ধর্মের শ্রেষ্ঠ কাজটি করছেন। রক্তদানে জাতি-ধর্ম নেই, এটি সবচেয়ে বড় দান।”

সংস্থার সদস্যরা জানান, “Donate Blood, Save Life” এই মূল বার্তাকে সামনে রেখে দিনটিকে ইউনিভার্সেল ব্রাদারহুড ডে হিসেবে পালন করা হয়েছে।

রক্তদান শিবিরে উপস্থিত অংশগ্রহণকারীরা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিকতার সৌভ্রাতৃত্ব গড়ে তুলতে সহায়ক হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...