“আইপিএফটির শক্তি ফিরেছে, গণতান্ত্রিক লড়াই অব্যাহত: শুক্লাচরণ নোয়াতিয়া

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-এডিসি দিবস উপলক্ষে আগরতলায় অনুষ্ঠিত জনসমাবেশে আইপিএফটি দলের সাধারণ সম্পাদক ও মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জানান, দল পুনরায় শক্তিশালীভাবে ফিরে এসেছে। মন্ত্রী বলেন, “২০০৯ সালে স্বর্গীয় এন.সি. দেববর্মার নেতৃত্বে যাত্রা শুরু হয়েছিল। দলের মূল দাবি—স্বশাসিত জেলাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া—আজও অটুট। গণতান্ত্রিক পথে আমাদের আন্দোলন অব্যাহত রয়েছে।”

তিনি আরও বলেন, পূর্বতন বামফ্রন্ট সরকার বারবার দলকে দুর্বল করার চেষ্টা করেছে। ২০১৬ সালে আগরতলায় জনসমাবেশে বাধা দেওয়া হয়েছিল এবং সিপিএম ক্যাডাররা কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছিল। কিন্তু ২০২৫ সালে পুনরায় জনসমাবেশ আয়োজন প্রমাণ করছে, আইপিএফটি ফিরে এসেছে।

আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং সাংবাদিকদের জানান, ১৯৮৪ সালের ২৩ আগস্ট তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় বিশেষ আইন প্রণয়ন করেন। সেই ভিত্তিতে গঠিত হয় টিটিএডিসি। ২০০৮ সাল থেকে ২৩ আগস্টকে এডিসি দিবস হিসেবে পালন করা হচ্ছে।

প্রেস ব্রিফিংয়ে তিনি আরও বলেন, আগামী দিনে দল জেলা ও উপজেলায় প্রচারসভা এবং সাংবিধানিক দাবির প্রচার চালাবে। কেন্দ্রের কাছে পৃথক রাজ্য গঠনের দাবিকে আরও জোরদার করার উদ্যোগ নেওয়া হবে।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...