“এডিসি রাজ্য সরকারের হাতের পুতুল হলে আদিবাসীদের উন্নয়ন অসম্ভব : আশীষ

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-এডিসি কে সরাসরি অর্থ প্রদান করা হোক। এডিসি রাজ্য সরকারের হাতের পুতুল হয়ে থাকলে আদিবাসীদের উন্নয়ন সম্ভব নয়। বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা। এডিসি দিবস উপলক্ষে প্রতি বারের মতো এবারেও আগরতলায় কংগ্রেস ভবনে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। ১৯৮৪ সালের এমনই দিনে ত্রিপুরা অটোনমাজ বডি তথা এডিসি গঠনের ঘোষণা দিয়েছিলেন ইন্দিরা গান্ধী।

তৎকালীন সময়ের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এই বিল পাস করিয়েছিলেন। তাই২৩ অগাস্ট দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে এডিসি দিবস হিসেবে পালন করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা বলেন, আদিবাসীদের সাংবিধানিক রাজনৈতিক ও সংরক্ষণের অধিকার সুরক্ষিত করেছে কংগ্রেস। তিনি এই বিশেষ দিনে আদিবাসীদের অভিনন্দন জানান

রাজ্যের স্থায়ীক এডিসি ভিলেজ কাউন্সিলে কংগ্রেস এর উদ্যোগে এডিসি দিবস পালন করা হয়েছে বলে জানান প্রদেশ কংগ্রেস সভাপতি। সম্প্রতি জনজাতি কল্যাণ মন্ত্রীর বক্তব্য ঘিরে তিনি আরো বলেন, স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে বৈঠকে আদিবাসীদের ভাবাবেগকে কাজে লাগানোর চক্রান্ত হয়েছে। বিজেপি আদিবাসীদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলছে।

এদিনের এই কর্মসূচিতে উপস্থিত সবাই ইন্দিরা গান্ধীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ কর শ্রদ্ধা জানান। তবে প্রদেশ সভাপতির সঙ্গে আদিবাসী কংগ্রেস নেতা শব্দ কুমার জমাতিয়া ছাড়া রাজ্য স্তরের কোনো নেতাকে এদিন দেখা যায়নি।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...