‘হোম ডেলিভারি’ স্টাইলে ড্রাগস বিক্রি! রাধানগরে যুবকদের হাতে ধরা পড়ল অটো চালক

Date:

জনতার কলম আগরতলা প্রতিনিধি :-রাজধানীর রাধানগর স্ট্যান্ডসংলগ্ন এলাকায় মাদকবিরোধী অভিযানে ধরা পড়ল এক যুবক। স্থানীয় রাধামাধব উন্নয়ন সংঘের সদস্যরা শনিবার বিকেলে সন্দেহভাজন এক অটো চালককে আটক করে। তার ব্যাগ থেকে উদ্ধার হয় ৩২ কৌটা ব্রাউন সুগার, কয়েকটি সিরিঞ্জ এবং প্রায় ১০০ প্যাকেট দামি সিগারেট।

জানা যায়, ওই যুবক অটো নিয়ে এলাকায় হেরোইন ও সিগারেট বিক্রি করছিল। এ সময় আরও এক যুবক পালিয়ে যেতে সক্ষম হয়। আটক যুবককে প্রথমে ক্লাবে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে রাধামাধব উন্নয়ন সংঘের সদস্যরা পশ্চিম থানার পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং অটোটি জব্দ করে।

রাধামাধব উন্নয়ন সংঘের সদস্য সাগর দাস জানান, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহার আহ্বানে সাড়া দিয়ে তারা নিয়মিত এলাকায় নেশা বিরোধী অভিযান চালাচ্ছেন। শনিবারের অভিযানে তাদের এই সাফল্য আসে।

এদিকে পশ্চিম থানার পুলিশ আটক যুবকের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...