Connect with us

Uncategorized

বাংলাদেশে কবি গুরুর পৈতৃক বাড়ীতে আক্রমনের প্রতিবাদে সরব ত্রিপুরা প্রদেশ বিজেপি দল

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-সাত কোটি সন্তানের হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে মানুষ করনি। বিশ্ব কবির এই বিখ্যাত কবিতার লাইনটি উদ্ধৃতি করে বাংলাদেশের অন্তর্বর্তী কালীন সরকারের সমালোচনা করলেন প্রদেশ বিজেপির সভাপতি সংসদ রাজীব ভট্টাচার্য। বলেন বিশ্ব কবির প্রতি বাংলাদেশে অপমানের প্রতিবাদ বিজেপির পক্ষ থেকে সারা দেশে করা হচ্ছে।

প্রশ্ন তোলেন, বাংলাদেশে কি পৈশাচিক সরকার চলছে? বিশ্ব কবির পৈতৃক বাড়িতে হামলা অথচ বাংলাদেশ সরকারের কোনো বিবৃতি নেই। কাউকে এখন পর্যন্ত গ্রেপ্তার করা হলো না। সোমবার আগরতলায় স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে থেকে বিজেপি একটি প্রতিবাদ মিছিল করে বাংলাদেশের সহকারী হাই কমিশনের কার‍্যালয় পর্যন্ত। বাংলাদেশে কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ীর উপর আক্রমনের প্রতিবাদে এই মিছিল তাদের।

তাতে অংশ নেন দলের প্রদেশসভাপতি রাজীব ভট্টাচার্য, সহ সভাপতি সুবল ভৌমিক, সাধারণ সম্পাদক ভগবান দাস, প্রদেশ যুব মোর্চার সভাপতি বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার সহ অন্যান্নরা। মিছিলটি সহকারী হাই কমিশনের কার্যালয় এর কাছাকাছি আসতেই পুলিশ তাদের গতি রোধ করে। যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। সেখানেই দাঁড়িয়ে বিক্ষোভ দেখান বিজেপির নেতা কর্মীরা।