গাঞ্জাবে আইএসআই মদতপুষ্ট বড় একটি জঙ্গিচক্রের মিললো হদিশ, গ্রেপ্তার ৬ ব্যক্তি

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- গাঞ্জাবে আইএসআই মদতপুষ্ট বড় একটি জঙ্গিচক্রের হদিশ মিলেছে। মঙ্গলবার পাঞ্জাব পুলিশের তরফ থেকে এমনটাই দাবি করা হয়েছে। উত্তর প্রদেশ। হরিয়ানা-সহ দেশের বিভিন্ন জায়গা থেকে পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে একাধিক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই আবহে গাজাবে জঙ্গিচক্রের হদিশ পাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

পুলিশ সূত্রে খবর, ভারতে সন্ত্রাসী কার্যকলাপের জন্য বাব্বর খালসা ইন্টারন্যাশনাল নামে একটি নিষিদ্ধ সংগঠনকে কাজে লাগানো হচ্ছে। যার নেতৃত্বে রয়েছে পাক জঙ্গি হরবিন্দর সিং রিন্ডা। সংগঠনটির দুই হ্যান্ডলার মনিন্দর বিল্লা এবং মন্নু আগওয়ান বর্তমানে সক্রিয় রয়েছে।

শুধু তাই নয়, বাব্বর খালসা ইন্টারন্যাশনালের সঙ্গে সরাসরি পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের যোগ রয়েছে বলেও খবর। পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব জানিয়েছেন, সন্ত্রাসী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগ ইতিমধ্যেই ছ’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...