Connect with us

Uncategorized

নারী নেত্রী গৌরী পালকে শেষ শ্রদ্ধা জানালেন রাজ্য সিপিআইএম নেতৃত্ব

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রয়াত হলেন সারা ভারত গণতান্ত্রিক নারী সমিতির খোয়াই মহাকুমা কমিটির সম্পাদিকা গৌরী পাল। সোমবার রাতে জিবি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকালে মৃতদেহ নিয়ে আসা হয় সিপি আই এম এর রাজ্য কার‍্যালয়ে। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়। উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, গণতান্ত্রিক নারী সমিতির রাজ্য সম্পাদিকা রমা দাস, প্রাক্তন সাংসদ নারায়ণ কর, প্রাক্তন মন্ত্রী পবিত্র কর, ভানু লাল সাহা, নারী নেত্রী কৃষ্ণা রক্ষিত সহ দলের অন্যান্য কর্মীরা।

উপস্থিত সবাই প্রয়াতা নেত্রীকে শেষবারের শ্রদ্ধা জানান। এদিন সিপিএমের নারী নেত্রী রমা দাস বলেন, গৌরী পাল সংগঠনকে মজবুত করতে খোয়াইতে মুখ্য ভূমিকা নিয়েছিলেন। গৌরী পালকে অন্তিম শ্রদ্ধা জানাতে উল্লেখযোগ্য সংখ্যাক কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। দলীয় কার্যালয়ে শেষ শ্রদ্ধা জানানোর পর শবশকট রওনা হয় খোয়াই এর দিকে। তার মৃত্যুতে গভীর শোক ব্যক্ত করেছেন সিপিএম এর রাজ্য নেতৃত্ব। গণতান্ত্রিক নারী সমিতি সহ বিভিন্ন সংগঠন থেকে গভীর শোক পরিবার পরিজনদের প্রতি সমবেদনা ব্যক্ত করা হয়েছে।