চোরের গাড়ি আটক করে ভাঙচুর আমজনতার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাবার চুরি করার সময় চোরকে আটক করতে না পারলেও তার একটি অটো গাড়ি আটক করে সে গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয় আমজনতা। পরবর্তী সময়ে মধুপুর থানার পুলিশ রাত দুইটা নাগাদ সেই অটো গাড়িটি উদ্ধার করে নিয়ে যায় মধুপুর থানায়। যদিও অভিযুক্ত চোর রাজু সরকারকে গ্রেপ্তার করতে পারেনি মধুপুর থানার পুলিশ।

টনার বিবরণে যানা যায় গত কয়েক মাস যাবত মধুপুর বাজার সহ মধুপুর জামচৌমুহনী এলাকায় বিভিন্ন জায়গায় বারবার চুরি হচ্ছে। কিন্তু একটি চুরির ঘটনাও মধুপুর থানার পুলিশ কিংবা এলাকার জনগণ সেই চোরের হদিস পাচ্ছিল না। গত কয়েকদিন পূর্বেও মধুপুর জামচৌমুহনী এলাকায় হরি পদ সাহার রাবার দোকানে প্রচুর পরিমাণে রাবার চুরি করে নিয়ে গিয়েছিল একদল চোর। শেষ পর্যন্ত হরিপদ সাহা সিদ্ধান্ত নেই এখন থেকে রাত্রি বেলা প্রহরাদারের ব্যবস্থা করবে। যথারীতি কয়েকজন মিলে রাত্রিবেলা প্রহরা দিচ্ছিল।

সোমবার রাত আনুমানিক বারোটা থেকে একটা নাগাদ একটি অটো গাড়ি করে যার নম্বর TR ০৭ ৩৩৬৯ মধুপুর থানাধীন নোয়াবাড়ি এলাকার রাজু সরকার নামে এক যুবক জাম চৌমুহনী এলাকার হরিপদ সাহার দোকানের পাশে আসে। ঐ সময় রাজু সরকার গাড়িটি রেখে একটি মই নিয়ে ঘরের পেছন দিক দিয়ে ছাদের উপরে উঠে। উপর দিক দিয়ে একটি দরজা রয়েছে সেই দরজাটি খুলে ঘরে প্রবেশের চেষ্টা করে। এমন সময় যুবকরা প্রহরাদার অবস্থায় টের পেয়ে দৌড়ে আসে। কিন্তু রাজু সরকার ছাদের উপর থেকে ইট দিয়ে যুবকদের উপর আঘাত করতে থাকে যার পরিপ্রেক্ষিতে কয়েকজন আহত হয়।

কিন্তু রাতের অন্ধকারে ছাদের উপর থেকে চতুর্দিকে ইট মেরে লাফ দিয়ে নিচে পড়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যাই রাজু সরকার। যুবকদের চিৎকারে এলাকার জনগণ এগিয়ে আসলে তাকে না পেয়ে উত্তেজিত জনতা তার গাড়িটি ভেঙ্গে চুরমার করে দেয়। এদিকে মঙ্গলবার দুপুরবেলা হরি পদ সাহার বাড়ির পক্ষ থেকে মধুপুর থানায় তার বিরুদ্ধে চোরের মামলা দায়ের করে। যদিও পুলিশ তার সন্ধানে মাঠে নেমেছে কিন্তু গ্রেফতার করতে পারেনি।

তবে হরিপদ সাহার পরিবারের অভিযোগ একটি গ্যাং রয়েছে রাজু সরকারকে গ্রেফতার করতে পারলে অন্যদের গ্রেপ্তার করা সম্ভব হবে। নিত্যদিন এই এলাকায় যেভাবে চুরি সংগঠিত হচ্ছে পুলিশ যদি সঠিক ভূমিকা পালন করে তাহলে হয়তো কিছুটা কমাতে পারবে। তবে চোর রাজু সরকারের কঠোর শাস্তি দাবি রাখলেন এলাকার জনগণসহ হরিপদ সাহার পরিবার। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজু সরকারের প্রতি ছি ছি রব উঠেছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...