রাধামাধব মন্দিরের পরিত্যক্ত পুকুরটির সৌন্দর্যায়ন ও উন্নয়নের জন্য ভূমি পূজন ও ভিত্তিপ্রস্থর স্থাপন সম্পন্ন  

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধ্যাত্মিকতা আর প্রশাসনিকভাবে আনুষ্ঠানিকতা মিলে মিশে একাকার। একটি পুকুর সংস্কার ও সৌন্দর্যায়নের কাজ হবে। আর এর শিলান্যাস ও পূজা পার্বন ঘিরে আগরতলা পুর নিগম আধ্যাত্মিকতার নজির গড়লো। পাশাপাশি শিলান্যাস এর নামে হলো প্রশাসনিক অনুষ্ঠান। আগরতলা পুর নিগমের ১২নং ওয়ার্ডের রাধামাধব মন্দির সংলগ্ন পুকুরের সৌন্দর্যায়ন ও সংস্কারমূলক কাজ হবে।

এই উপলক্ষে সোমবার সকালে এই বিপুল আয়োজন। গঙ্গা পূজা, ভূমি পুজন সহ আরো কত কি উপাচার। যেন কোনো মন্দিরের পূজানুষ্ঠান। পুরোহিত থেকে বাদ্য যন্ত্র, পূজার অর্ঘ্য কোনো কিছুরই খামতি ছিল না। এদিকে বেশ ঘটে করে শিলান্যাস ও উদ্বোধনী অনুষ্ঠানও হয়।

তাতে মেয়র দীপক মজুমদার, ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত , পুর নিগমের কমিশনার ডক্টর বিশাল কুমার সহ কর্পোরেটরগন ও স্থানীয় নেতৃত্ততো ছিলেনই। অনুষ্ঠানে স্থানীয় মানুষের বেশ ভালোই উপস্থিতি লক্ষ করা যায়। শিলান্যাস ও পূজানুষ্ঠান বেশ ভালো ভাবেই উপভোগ করেন মানুষ।

মুখ্যমন্ত্রী সবসময়েই বলেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর একটা পূজা পার্বন, ধর্মীয় বাতাবরণের সৃষ্টি হয়েছে। এখন প্রশাসনিক অনুষ্ঠানের সঙ্গে পূজানুষ্ঠানকে জুড়ে দিয়ে সত্যি এক ব্যতিক্রমী আবহের নজির গড়া হচ্ছে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...