চূড়াইবাড়ি থেকে ৪০০ ফুট চোরাই কাঠ উদ্ধার

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বহুদিন বিরতির পর চোরাই সেগুন কাঠ উদ্ধারে সাফল্য পেল চুরাইবাড়ি বিট কর্মীরা। প্রতি রাতে কদমতলা বিটের তুলনায় চুরাইবাড়ি বিট এলাকাতে প্রচুর পরিমাণ চোরাই সেগুন কাঠ পাচার হয়। পৃথক দুটি অভিযানে ৪০০ ফুট সেগুন কাঠ বাজেয়াপ্ত করে বনকর্মীরা। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি।

উল্লেখ্য, চুরাইবাড়ি বিট এলাকার সবগুলি পাহাড় বর্তমানে মরুভূমিতে পরিণত হয়েছে। গত দুমাসে কদমতলা বিট এলাকা থেকে প্রচুর পরিমাণ সেগুন কাঠ বোঝাই গাড়ির আটক করা হয়। চুরাইবাড়িতে বেশ কয়েকটি অবৈধ কেবিনেটও রয়েছে সেই কেবিনেটের আড়ালে চলছে সেগুন কাঠের চোরা চালান।

এদিন গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরাইবাড়ি ফরেস্ট বীট ইনচার্জ আশুতোষ মালাকারের নেতৃত্বে পৃথক দুটি স্থান থেকে প্রায় পাঁচ লাখ টাকার চেরাই সেগুন কাঠ উদ্ধার করতে সক্ষম হয় বন দপ্তরের কর্মীরা।

শুক্রবার সকালে দলবল নিয়ে বাঁট ইনচার্জ চুরাইবাড়ি গ্রাম পঞ্চায়েতের এক নম্বর ওয়ার্ডের দেবু দেব ও পূর্ব ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ডের হান্নান মিয়ার বাড়ির পাশ থেকে চেরাই সেগুন কাঠ উদ্ধার করেন। সাথে একটি টুকটুক সহ আরো কিছু কাঠ উদ্ধার করা হয়। কিন্তু ওই ঘটনায় কাউকে আটক করা যায় নি। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে বন দপ্তর। পাশাপাশি বিট ইনচার্জ জানিয়েছেন এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...