গরু চুরি করতে গিয়ে ব্যর্থ চোরের দল, আগুনে পুড়লো গাড়ি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গরু চুরি করতে গিয়ে ব্যর্থ চোরের দল। আগুনে পুড়লো গাড়ি। ঘটনা রবিবার রাতে জিরানিয়ার শচীন্দ্রনগর কলোনি বাজার এলাকায়। রবিবার রাত আনুমানিক দেড়টা নাগাদ চোরের দল এলাকার দুটি বাড়ি থেকে চারটি গরু চুরি করে। চোরেরা গোয়াল ঘর থেকে গরু গুলি চুরি করে নিয়ে যায়।

গাড়িতে তোলার সময় এলাকার লোকজন টের পেয়ে যায়। এলাকায় শুরু হয় চিৎকার চেঁচামেচি। এলাকার এক ব্যক্তি জানান চোরেরা ওনার গোয়াল ঘর থেকে তিনটি গরু চুরি করে নিয়ে যায়। পরে এলাকার লোকজন সহ খোঁজাখুঁজি শুরু করলে একটি গাড়িতে চারটি গরু খুজে পান। চারটি গরুর মধ্যে উনার তিনটি গরুও রয়েছে।

কিন্তু এলাকার লোকজন কাউকে খুঁজে পায় নি। পরে গরুর মালিকরা গরু নিয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়ে পরে। তারপর গভীর রাতে কে বা কারা গাড়িটিতে আগুন লাগিয়ে দেয়। সোমবার সকালে লোকজন ঘুম থেকে উঠে দেখতে পান গাড়িটি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। খবর দেওয়া হয় জিরানিয়া থানার পুলিশকে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। ঘটনাকে কেন্দ্র এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...