বিগত ১০ বছরের পরিসংখ্যান দেখলে রাজ্যের আইন-শৃঙ্খলা বর্তমানে অনেক ভালো : পুলিশ মহানির্দেশক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- প্রতিদিন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে উঠছে অভিযোগ। অভিযোগ বেহাল রাজ্যের আইন-শৃঙ্খলা। মেলারমাঠে পুলিশের সামনে খুন এক ব্যবসায়ী। সাব্রুমের মনুবাজার থানায় পুলিশের মারে মৃত্যু এক ব্যক্তির। বিগত কয়েকমাসে এই ধরনের বহু ঘটনা ঘটেছে। সোমবার এসব নিয়ে রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সাংবাদিকদের প্রশ্নোত্তরে এক প্রকার শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেন।

তিনি বলেন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে। বাস্তবে বিগত ১০ বছরের পরিসংখ্যান দেখলে দেখা যায় রাজ্যের আইন-শৃঙ্খলা বর্তমানে অনেক ভালো। রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দিয়েছেন নিরপেক্ষ ভাবে কাজ করার জন্য।

যেখানে আইন-শৃঙ্খলা অবনতির ঘটনা ঘটছে সাথে সাথে পুলিশের সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে ছুটে যাচ্ছেন। মানুষকে নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বলে দাবি করেন তিনি।পুলিশ মহানির্দেশক যাই দাবি করুণ না কেন রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়ে শুধু বিরোধীরা নয়, আমজন্তাও প্রশ্ন তুলছেন।

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...