গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিশের হাতে ধরা পড়ে ৮ বাংলাদেশী নাগরিক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সীমান্তে বিএসএফের নজরদারি নিয়ে ফের উঠছে প্রশ্ন। অভিযোগ অবৈধভাবে বাংলাদেশী নাগরিকদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। তারা ভারতের বিভিন্ন রাজ্যে যাওয়ার সময় আগরতলা রেল স্টেশনে এসে ধরা পড়ছে। অভিযোগ প্রায়শই বাংলাদেশী নাগরিক অবৈধভাবে এসে জি আর পির হাতে ধরা পড়ছে। বৃহস্পতিবার ফের এমন ঘটনা ঘটে।

গোপন খবরের ভিত্তিতে আগরতলা সরকারি রেল থানার পুলিশের হাতে ধরা পড়ে ৮ বাংলাদেশী নাগরিক। তারাও অবৈধ ভাবে ভারতে আসে দালালের মাধ্যমে। জিআরপি দুইজন ভারতীয় দালালকে আটক করেছে। এদের মধ্যে একজন মহিলা।

বাংলাদেশী নাগরিকদের মধ্যে ৬ জন পুরুষ ও দুইজন মহিলা। জি আর পি থানায় ধৃতদের বিরুদ্ধে মামলা নিয়ে শুক্রবার আদালতে সোপর্দ করে। জি আর পির তরফে পুলিস রিমান্ডের আবেদন করা হয়।একথা জানান জি আর পি থানার ওসি তাপস দাস। তিনি জানান ধৃতরা চেন্নাই ও কলকাতা যাওয়ার জন্য আগরতলা রেল স্টেশনে আসে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...