আন্দোলনে নামল এসএসসি জিডি কনস্টেবল পদের চাকরিপ্রত্যাশীরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভুয়ো পিআরটিসি তৈরি করে বহিরাগতরা রাজ্যের বেকারদের চাকরি হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ। তাই বাইরের রাজ্যের যুবকরা যাতে ত্রিপুরায় পিআরটিসি তৈরি করতে না পারে সেজন্য প্রশাসনের কাছে দাবি জানালেন এসএসসি জিডি কনস্টেবল পদে ইন্টার্ভিউ দেওয়া বেকাররা।

সেনাবাহিনীর বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য ইন্টার্ভিউ নেওয়া হয় প্রতিবছর। বিভিন্ন রাজ্যের জন্য আলাদা ভাবে পদ নির্ধারিত থাকে। অভিযোগ উত্তরপ্রদেশ ও বিহারের যুবকরা ত্রিপুরায় এসে বাঁকাপথে পিআরটিসি তৈরি করে ইন্টার্ভিউ দিয়ে চাকরি বাগিয়ে নেয়। এতে বঞ্চিত হন রাজ্যের যুবকরা।

এসবের প্রতিবাদ জানিয়ে শুক্রবার আন্দোলনে নামল এসএসসি জিডি কনস্টেবল পদের চাকরিপ্রত্যাশীরা। তারা রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানের সামনে বিক্ষোভে শামিল হন। পরে পুলিশ তাদের সরিয়ে দেয়।

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...