প্রধানমন্ত্রীর উন্নয়নের সংকল্পকে সকলের কাছে পৌঁছে দিতে সোস্যাল মিডিয়ার কার্য্যকর্তাদের ভূমিকা সর্বদা অপরিহার্য্য : মুখ্যমন্ত্রী 

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্যের দুটি লোকসভা আসনে পদ্মফুল ফুটিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দেওয়াই লক্ষ্য। সেই লক্ষে ভারতীয় জনতা পার্টি ও তার বিভিন্ন শাখা সংগঠন কাজ করে চলেছে। শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপির আইটি সেল, সোশ্যাল মিডিয়া ও ইনফ্লুয়েন্সারদের রাজ্যস্তরীয় সেমিনার হয় রাজধানীর নজরুল কলাক্ষেত্রে।

শঙ্কনাদ নামক এই সেমিনারে অংশ নেন আই টি সেল ও সোশ্যাল মিডিয়ার জেলা-মণ্ডল স্তরের কনভেনার, কো-কনভেনার, প্রদেশের কনভেনার, কো-কনভেনার-রা।পাশাপাশি অংশ নেন ইনফ্লুয়েন্সাররা।বিজেপির আই টি সেলের ইনচার্জ বলেন, বিজেপির বরাবর শক্তিশালী মেরুদণ্ড হিসেবে কাজ করে আই টি সেল।

দলের প্রচার ও ট্যাকনিক্যাল বিভাগে এই সেলের দায়িত্ব সব সময় থাকে।তিনি বলেন, নরেন্দ্র মোদীর সুশাসনকে আরও দীর্ঘস্থায়ী করার জন্য দুই আসনে দুইজন মনোনীত করেছেন মোদীজি। এই দুইজনকে কিভাবে বেশি থেকে বেশি ভোটে জয়যুক্ত করা যায় সেজন্য আই টি -সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রচার প্রতিটি মানুষের মোবাইলে, চিন্তায় ঢুকতে পারে বিজেপির জন কল্যাণমুখী কার্যক্রম গুলি এর পরিকল্পনা স্থির করা হয়। ইনচার্জ আরও বলে, এদিন নেতৃত্ব দিক দর্শন করেছেন নির্বাচনের কয়েকটি দিন কি পরিকল্পনা তা নিয়ে।

এদিন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টির আদর্শ এবং মোদী জীর উন্নয়নের সংকল্পকে সকলের কাছে পৌঁছে দিতে সোস্যাল মিডিয়ার কার্য্যকর্তাদের ভূমিকা সর্বদা অপরিহার্য্য। তাই আসন্ন নির্বাচনকে সামনে রেখে আরো বেশি ভোটে প্রার্থীদের জয়ী করার দিশায় কাজ করার আহ্বান জানান তিনি।

এদিনের সেমিনারে রাজ্যের মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা সহ, উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি বিপ্লব কুমার দেব, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব।

 

 

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জিরানিয়ায় নির্মীয়মাণ হেরিটেজ ভিলেজ ও বিনোদন পার্ক পরিদর্শনে মন্ত্রী সুশান্ত চৌধুরী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জিরানিয়ার শচিন্দ্রনগরে নির্মীয়মাণ...

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...