বন কর্মীদের ব্যর্থতা ধরতে পারেনি কিং কোবরা

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিষাক্ত সাপ ধরতে ব্যর্থ হয়ে হাসির খোরাক বনকর্মীরা । জানা যায় শুক্রবার দুপুরে ধর্মনগর মহকুমার বাগবাসা থানাধীন আসাম রাইফেল ক্যাম্প লাগোয়া জনৈক শুভ্রাংশু দাম এর বাড়ির লোকজনরা বিশাল আকারের একটি কালো বিষধর সাপ দেখতে পায় । সাথে সাথে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে খবর। কৌতহলি জনতা সাপটিকে দেখতে ভিড় জমায় শুভ্রাংশু দামের বাড়িতে। খবর দেওয়া হয় বনদপ্তরে, প্রাপ্ত খবরে জানা গেছে জুরি বিটের অন্তর্গত বন কর্মীরা সাপ ধরতে শুভ্রাংশু দামের বাড়িতে গিয়ে বেশ কিছু সময় ধরে চেষ্টা করেও ধরতে পারেনি। সকলের মতে বিশাল আকারের সাপটি ছিল কিং কোবরা। অবশেষে সাপটি বাড়ির পাশে জঙ্গলে চলে যায়। হাসির খোরাক হয়ে খালি হাতেই ফিরে যেতে হল বন কর্মীদের।

 

 

 

Share post:

Subscribe

Popular

More like this
Related

যুবদের ঐক্যের আহ্বান, ২০২৮ নির্বাচনকে সামনে রেখে বার্তা প্রদ্যোতের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় যুব নেতৃত্বকে...

রতন লাল নাথের উদ্যোগে অর্গানিক গম চাষে বড় সাফল্য

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরায় প্রথমবারের মতো...

তিনদিন পর নদী থেকে উদ্ধার রাকেশ শীলের দেহ, শোকস্তব্ধ এলাকা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- টানা তিনদিনের চেষ্টার...

ন্যায্য মজুরি ও স্থায়ী চাকরির দাবিতে অঙ্গনওয়াড়ি কর্মীদের গণঅবস্থান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দীর্ঘদিনের ক্ষোভ রাস্তায়...