Connect with us

Uncategorized

দুই কেন্দ্রে নির্বিঘ্নে ভোট দেওয়ার আহবান জেলা শাসকের

Published

on

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- পাঁচ সেপ্টেম্বর রাজ্যের দুটি বিধানসভা কেন্দ্র ধনপুর এবং বক্সনগরে উপনির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে। উপনির্বাচনকে কেন্দ্র করে সিপাহীজলা জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন সিপাহীজলা জেলার জেলাশাসক ডঃ বিশাল কুমার। শুক্রবার জেলা শাসক ড: বিশাল কুমার নিজ কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন সিপাহীজলা জেলার ধনপুর এবং বক্সনগর এই দুটি কেন্দ্রে উপনির্বাচনকে কেন্দ্র করে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই দুটি কেন্দ্রে উপনির্বাচনে ১১০ জন প্রিসাইডিং অফিসার,১৬ জন সেক্টর অফিসার এবং ৫ জন অবজারভারকে নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে। তাছাড়াও এই দুটি নির্বাচন ক্ষেত্রে সমস্ত জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানোর সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন। ভোটারদের নির্বিঘ্নে ভোট দেওয়ার আহবান রেখেছেন জেলাশাসক।