Uncategorized
অনন্য নজির বিশালগড়ের বিধায়কের
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-এ যেন এক অনন্য নজির সৃষ্টি করল বিশালগড়ের বিধায়ক । নিজের ১২ তম বিবাহ বার্ষিকীতে সহধর্মিণীকে নিয়ে ব্লাড ব্যাংকে রক্তদান করলেন বিধায়ক সুশান্ত দেব । রবিবার বিধায়ক ও তার জায়া প্রিয়াংকি সাহা রক্তদানের পাশাপাশি মহকুমা হাসপাতালে থাকা রোগী ও আত্মীয় পরিজনদের সাথে কথা বলেন এবং হাসপাতালের বিভিন্ন বিষয় ক্ষতিয়ে দেখেন। বিগত দিনে সুশান্ত দেবকে দেখা গেছে বিশালগরের জনগনের স্বার্থে বিভিন্ন রকমের সামাজিক কর্মসূচী পালন করতে। আগামি দিনেও বিশালগড়বাসীর পাশে থাকবেন বলে জানান বিধায়ক ।
Continue Reading
