প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা শুরু হওয়ার পর সুবিধাভোগীরা আগের থেকে প্রায় দ্বিগুণ রেশন পাচ্ছেন : সুশান্ত

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আদরনীয় নরেন্দ্র মোদিজীর উদ্যোগে এক দেশ এক রেশন কার্ড ব্যবস্থা দেশের দরিদ্র অংশের মানুষদের জীবনে স্বস্তি নিয়ে এসেছে। সারা দেশ জুড়ে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনা শুরু হওয়ার পর সুবিধাভোগীরা আগের থেকে প্রায় দ্বিগুণ রেশন পাচ্ছেন। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মাধ্যমে দেশের দরিদ্র অংশের মানুষদের কাছে রেশন পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের রাজ্যের আদরনীয় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহার সুযোগ্য নেতৃত্ব ও মার্গদর্শনে পরিচালিত রাজ্য সরকার রাজ্যের সাধারণ মানুষের জীবনের মানোন্নয়ন ঘটিয়ে সহজ জীবনযাত্রার নতুন সংজ্ঞা তৈরির জন্য নিরলসভাবে কাজ করে চলেছে। আমাদের সরকার চাইছে গণবন্টন ব্যবস্থার মাধ্যমে আরো নতুন নতুন খাদ্য সামগ্রী স্বল্পমূল্যে জনগণের কাছে পৌঁছে দিতে। খুব শীঘ্রই রেশনিং ব্যবস্থার মাধ্যমে আমাদের খাদ্য ও জন সংভরণ দপ্তর নিত্যদিন রান্নার কাজে ব্যবহৃত বিভিন্ন ধরনের মসলা জাতীয় সামগ্রী বিতরণের ব্যবস্থা চালু করতে চলেছে। আগামী ১৬ই মে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজধানী আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিতব্য একটি অনুষ্ঠানে ন্যায্য মূল্যের দোকানের মাধ্যমে মসলা জাতীয় সামগ্রী বিতরণের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবেন। এই লক্ষ্যকে সামনে নিয়ে আজ দুপুরে রাজধানী আগরতলার গোর্খাবস্তিস্থিত খাদ্য ও ভোক্তা ভবনের কনফারেন্স হলঘরে খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তর এর সচিব রাভেল হেমেন্দ্র কুমার, অধিকর্তা নির্মল অধিকারী, তথ্য ও সংস্কৃতি দপ্তর এর অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের অতিরিক্ত অধিকর্তা অনিমেষ দেববর্মা সহ অন্যান্য উপ-অধিকর্তা ও সারা রাজ্য থেকে আগত দপ্তরের অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে এক গুরুত্বপূর্ণ প্রস্তুতিমূলক বৈঠকে একথা জানান মন্ত্রী সুশান্ত চৌধুরী। প্রস্তুতিমূলক বৈঠকে উপস্থিত সকল আধিকারিকদের সাথে আলোচনায় খাদ্য জনসংভরণ ও ক্রেতাস্বার্থ বিষয়ক দপ্তরের মাধ্যমে আমাদের পরিকল্পনা অনুযায়ী সঠিক গুণমান সম্পন্ন নতুন মসলা জাতীয় খাদ্য সামগ্রী গুলি কিভাবে ভোক্তাদের কাছে সঠিক পদ্ধতিতে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...