রাজধানীতে বোমা,বিস্ফোরণে আহত নাবালক

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শহরের অলিগলিতে বোমা ! ফের বিস্ফোরণে গুরুতর আহত এক নাবালক। ঘটনা রাজধানী আগরতলায় । আতঙ্ক ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় । আবার যেন বাধারঘাটের বোমা বিস্ফোরণের ঘটনার পুনরাবৃত্তি । এবারের ঘটনা ৭৯ টিলা সারদাপল্লী এলাকায় । বোমা ফেটে গুরুতর আহত রিজ নামে এক নাবালক । রবিবার ছুটির দিনে নিজের বাড়ির গলিতেই বলের মত কোন একটি জিনিস মাটিতে পড়ে থাকতে দেখে রিজ । কৌতূহল বশত তা হাতে নিয়ে খেলার বল ভেবে মাটিতে ছুঁড়তেই ঘটে বিপত্তি । বিস্ফোরণ ঘটে সেই বলটির । বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঝলসে যায় তার গোটা মুখ । ক্ষত- বিক্ষত হয় শরীরের একাংশ । বর্তমানে সে জিবি হাসপাতালে চিকিৎসাধীন । গুরুতর আহত অবস্থায় হাসপাতালের বেডে শুয়ে নিজেই দিল পুরো ঘটনার বর্ণনা । বিস্ফোরণের পর ধোঁয়া প্রত্যক্ষ করে ছাদ থেকে নেমে আসতেই চক্ষু চড়ক গাছ নাবালকের দিদার । বিস্ফোরণে পুড়ে গেছে মুখ, অসহ্য যন্ত্রণায় চিৎকার করছে রিজ । ঘটনা প্রত্যক্ষ করতেই তড়িঘড়ি তাকে নিয়ে আসা হয় জিবি হাসপাতালে । বর্তমানে সে গুরুতর অবস্থায় রয়েছে বলে জানিয়েছে তার দিদা । তবে এটি আসলে বোমা ছিল , না-কি ছিল অন্য কিছু ? এনিয়ে এখনও পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি । তবে যদি বোমা হয়ে থাকেই , তবে এখানে কে বা কারা রেখে গেল? কেন-ই বা রেখে গেল ? এনিয়ে জনমনে দেখা দিয়েছে প্রশ্ন । বর্তমানে আতঙ্কে রয়েছে গোটা এলাকার মানুষজন ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...