Uncategorized
আগামীকাল কর্ণাটক সফরে যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
জনতার কলম ওয়েবডেস্ক :- বিধানসভা ভোটকে পাখির চোখ করে এবার কর্ণাটক সফরে যাচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল কর্ণাটক সফরে যাচ্ছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বেঙ্গালুরুতে মাদক পাচার এবং দক্ষিণের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির জন্য জাতীয় নিরাপত্তা সম্পর্কিত আঞ্চলিক সম্মেলনে যোগ দেবেন।এর পাশাপাশি বেঙ্গালুরুর কোম্মাঘাটা গ্রামে সেহকার সমৃদ্ধি সৌধের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং সমবায় মন্ত্রকের (কর্ণাটক) বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন করবেন।
Continue Reading
