তিন বীর শহীদকে শ্রদ্ধা নিবেদন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম তিন বীর বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবের শহীদান দিবস ২৩ শে মার্চ। প্রতি বছরই বিভিন্ন সংগঠনের উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয় এই দিনটি। এবারও যেন তার ব্যতিক্রম নয়। সংক্ষিপ্ত পরিসরে হলেও যথাযোগ্য মর্যাদার সাথে বৃহস্পতিবার ৯৩ তম শহীদান দিবস উপলক্ষে বিপ্লবী ভগৎ সিং, রাজগুরু ও সুখদেবকে শ্রদ্ধার সাথে স্মরণ করল চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এস এফ আই, ডি ওয়াই এফ আই, টি ওয়াই এফ ও টি এস ইউ। এদিন এই চার সংগঠনের যৌথ উদ্যোগে রাজ্যে শহীদান দিবসের মূল অনুষ্ঠানটি হয় আগরতলা মেলার মাঠ এলাকায়। সেখানে আয়োজিত অনুষ্ঠানে তিন বিপ্লবীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান চার সংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, সম্পাদক নবারুণ দেব, এসএফআই রাজ্য সম্পাদক সন্দীপন দেব, সভাপতি সুলেমান আলি, টি এস ইউ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুজিত ত্রিপুরা সহ আরো অনেকে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...