শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না পেসার লকি ফার্গুসন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি একদিনের ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে চোটের কারণে খেলতে পারবেন না পেসার লকি ফার্গুসন। বৃহস্পতিবার সিরিজের উদ্বোধনী ম্যাচের জন্য ভেন্যুতে অনুশীলনের পর চোটের বিষয়টি নিশ্চিত করেছেন বোলিং কোচ শেন জার্গেনসেন। তিনি জানান, দুই সপ্তাহ আগে অকল্যান্ডের হয়ে প্লাঙ্কেট শিল্ডে খেলার পর থেকে হ্যামস্ট্রিংয়ে সমস্যা অনুভব করছিলেন ফার্গুসন।ফিন অ্যালেন ও গ্লেন ফিলিপস আগেই সঙ্গে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার জন্য বাদ পড়েছেন এখন ফার্গুসনকেও দেখা যাবে না প্রথম ম্যাচে। শনিবার অকল্যান্ডের ইডেন পার্কে তার পরিবর্তে কোন খেলোয়াড় নামবে তার নাম এখনও ঘোষণা করা হয়নি। তবে আশা করা হচ্ছে ফার্গুসনের স্থলাভিষিক্ত হতে পারেন অকল্যান্ডের পেসার বেন লিস্টার।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...