আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি দলের ঘোষণা বাংলাদেশের

Date:

জনতার কলম ওয়েবডেস্ক :- আয়ারল্যান্ডের বিপক্ষে ২৭ মার্চ থেকে শুরু হতে যাওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ দলে নতুন মুখ হিসেবে দেখা যাবে রিশাদ হোসেন ও জাকের আলী অনিককে। টি-টোয়েন্টির নিয়মিত দুই তারকা আফিফ হোসেন ও নুরুল হাসান সাকিব আল হাসানের দলে জায়গা পাচ্ছেন না।৪৯টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে জাকের আলী অনিকের। যেখানে ৫৮৭ রান করেছেন তিনি। ২৫ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটার বাংলাদেশ প্রিমিয়ার লিগ ২০২৩-এ বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অংশ ছিলেন। অন্যদিকে, ২০২১ সালের পর ঘরোয়া টি-টোয়েন্টিতে না খেললেও বাংলাদেশ জাতীয় দলের নিয়মিত নেট বোলার রিশাদ হোসেন। ঘরের মাঠে টি-টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৩-০ ব্যবধানে হারিয়ে আয়ারল্যান্ড সিরিজ শুরু করেছে বাংলাদেশ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...