অনলাইন লটারির মাধ্যমে বইমেলার স্টল বণ্টন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ৪১তম আগরতলা বইমেলায় বইয়ের স্টল আজ এক অনলাইন লটারির মাধ্যমে বন্টন করা হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা কার্যালয়ের কনফারেন্স হলে এই অনলাইন লটারি অনুষ্ঠিত হয়। লটারিতে ৬৩টি বড়, ৪৫টি মাঝারি এবং ২৩টি ছোট অর্থাৎ মোট ১৩১টি স্টল বণ্টন করা হয়। এই অনলাইন লটারি শুরু হওয়ার পূর্বে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তথা ও সংস্কৃতি দপ্তরের অধিকর্তা রতন বিশ্বাস জানান, এবারের বইমেলায় ছোট, মাঝারি এবং বড় এই তিনটি আকারের বইয়ের স্টল তৈরি করা হবে। মোট ১৭৬টি বইয়ের স্টল থাকবে। ৪৫টি স্টল লটারির বাইরে থাকবে। তিনি আরও বলেন, রাজ্য সরকার বইমেলাকে আন্তর্জাতিক রূপ দেওয়ার প্রচেষ্টা করছে। চতুর্থবারের মতো হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে বইমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৪ মার্চ থেকে ৫ এপ্রিল, পর্যন্ত বইমেলা চলবে। দিন দিন রাজ্য এবং বহিরাজ্যের বই প্রকাশকদের নিকট মেলার গুরুত্ব বেড়েই চলছে। এবছরও প্রায় ১৯০টির অধিক বইয়ের স্টল খোলার জন্য আবেদনপত্র জমা পড়েছে। তিনি বইমেলার এই ১৩ দিন সমাজের প্রত্যেক স্তরের মানুষকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। পরে অনলাইন লটারির মাধ্যমে বিভিন্ন প্রকাশকদের মধ্যে বইয়ের স্টল বন্টন করা হয়। এই সময়ে উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের যুগ্ম অধিকর্তা দেবাশিস দাস ও সঞ্জীব চাকমা, পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক রাখাল মজুমদার, অল ত্রিপুরা বুক সেলার্স অ্যান্ড পাবলিশার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক উত্তম চক্রবর্তী সহ পারুল লাইব্রেরি, ভারতীয়, হাভেলি, অক্ষর, সুলেখা, বুক প্যালেস, ত্রিপুরা পাবলিশার্স গিল্ড, শেফালি প্রকাশনীর প্রতিনিধিগণ।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...