বিশালগড় ও সোনামুড়া মহকুমার সীমান্ত এলাকায় ১৪৪ ধারা জারি

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ভারতীয় ফৌজদারি দন্ডবিধির ১৯৭৩-এর ১৪৪ ধারা অনুযায়ী সিপাহীজলা জেলার বিশালগড় ও সোনামুড়া মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তের ৫০০ মিটার এলাকায় রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত জনসাধারণের চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সিপাহীজলা জেলার জেলাশাসক ও সমাহর্তা এক আদেশবলে জানান, এই আদেশ আগামী তিন মাস বলবৎ থাকবে। আদেশ অনুসারে আইন শৃঙ্খলার সঙ্গে যুক্ত সামরিক, আধাসামরিক এবং রাজ্য পুলিশের সদস্য, এসপি সিপাহীজলা এবং বিশালগড় ও সোনামুড়া মহকুমার মহকুমা শাসক কর্তৃক বৈধ অনুমোদন প্রাপ্ত ব্যক্তি, জরুরি পরিষেবার সাথে যুক্ত সরকারি কর্মচারি, জরুরি চিকিৎসার প্রয়োজন রয়েছে এমন রোগী এই বিধিনিষেধের আওতার বাইরে থাকবেন। এই আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে সিআরপিসি-র ১৮৮ ধারা অনুযায়ী। শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share post:

Subscribe

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...