উদয়পুরে মহকুমাভিত্তিক বসন্ত উৎসব উদযাপন

Date:

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-
জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-উদয়পুর জয়ন্তী বাজার কালীবাড়ি সংলগ্ন প্রাঙ্গণে গতকাল অনুষ্ঠিত হয় উদয়পুর মহকুমাভিত্তিক বসন্ত উৎসব। প্রদীপ জ্বালিয়ে এই উৎসবের উদ্বোধন করেন বিধায়ক অভিষেক দেবরায়। তিনি উদ্বোধকের ভাষণে বলেন, বসন্ত উৎসব মানুষের মেলবন্ধনকে সুদৃঢ় করে। এই দিনে আমরা একে অপরকে রং দিয়ে রাঙিয়ে দিই। অনুষ্ঠানে এছাড়া বক্তব্য রাখেন গোমতী জিলা পরিষদের সহকারি সভাধিপতি দেবল দেবরায়, গোমতী জিলা পরিষদের স্বাস্থ্য ও শিক্ষা বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শুক্লা মজুমদার, সমাজসেবক মিন্টু চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের সহঅধিকর্তা মনোজ দেববর্মা। সভাপতিত্ব করেন উদয়পুর পুরপরিষদের চেয়ারপার্সন শীতল চন্দ্র মজুমদার। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন। মাতাবাড়ি পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুজন কুমার সেন, মাতাবাড়ি ব্লকের বিডিও শুভব্রত দে প্রমুখ। এই বসন্ত উৎসবকে কেন্দ্র করে আয়োজিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share post:

Subscribe

AD

Popular

More like this
Related

দিল্লি হাইকোর্টে মদ নীতি মামলা: ৪ মে শুনানি, কেজরিওয়াল-সিসোদিয়ার অনুপস্থিতি

জনতার কলম ওয়েবডেস্ক :- দিল্লির বহুল আলোচিত আবগারি (মদ)...

পাকিস্তানের ফতেহ-২ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা, প্রতিরক্ষা সক্ষমতা জোরদারের দাবি

জনতার কলম ওয়েবডেস্ক :- পাকিস্তান নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফতেহ-২’...

ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থান প্রেসিডেন্ট আউনের, হামলার নিন্দা

জনতার কলম ওয়েবডেস্ক :- আমেরিকা ও ইরানের মধ্যে দুই...

ঝড়-বৃষ্টির প্রভাব মোকাবিলায় তৎপর প্রশাসন, উচ্চপর্যায়ের বৈঠকে মুখ্যমন্ত্রী মানিক সাহার কড়া বার্তা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাম্প্রতিক ভারী বৃষ্টিপাত...